× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৫, ০৭:৩২ পিএম

নওফেলের স্ত্রী ও নগদের ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৫, ০৭:৩২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মামলাগুলোর একটিতে আসামি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টন, অন্যটিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ৯ জন শীর্ষ কর্মকর্তা।

বুধবার (৪ জুন) দুপুরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ইমা ক্লেয়ার বার্টন জ্ঞাত আয়ের বাইরে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার সম্পদ অর্জন করেছেন। কমিশনের নির্দেশে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দাখিল না করায় এবং সময় বাড়ানোর জন্য কোনো আবেদন না করায় তাঁর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী না দেওয়া শাস্তিযোগ্য অপরাধ।’

অন্যদিকে, ৬৪৫ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ প্রতিষ্ঠানের আরও ৮ কর্মকর্তার বিরুদ্ধেও মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক।

আসামিদের মধ্যে রয়েছেন, সাফায়েত আলম, আমিনুল হক, মারুফুল ইসলাম ঝলক, আবু রায়হান, রাকিবুল ইসলাম, আফজাল আহমেদ, শিহাব উদ্দিন চৌধুরী ও গোলাম মর্তুজা।

দুদক সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে অননুমোদিত ৪১টি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে অবৈধভাবে ই-মানি ইস্যু করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এসব কার্যক্রমে কোনো প্রকার নিয়ন্ত্রণ বা অনুমোদন ছিল না, যা আর্থিক খাতে ব্যাপক দুর্নীতির ইঙ্গিত দেয়।

দুদক জানিয়েছে, শিগগিরই তদন্ত শেষে সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

Link copied!