× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১১, ২০২৫, ১১:১৪ পিএম

আর কখনো দিনের ভোট রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১১, ২০২৫, ১১:১৪ পিএম

ঝিনাইদহে এক অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান।  ছবি- সংগৃহীত

ঝিনাইদহে এক অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। ছবি- সংগৃহীত

দেশে আর কখনো দিনের ভোট রাতে হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান।   

মঙ্গলবার (১০ জুন) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যাংকার্স ফোরাম অব শৈলকুপার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েছি আপনাদের গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেওয়ার। সেখানে গিয়ে আপনার ভোট যাকে ইচ্ছা, তাকে দিতে পারবেন।’ 

তিনি বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবং সৈয়দ মাহমুদ হোসেনদের মতো কুলাঙ্গাররা ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে ভোটের অধিকার হরণ নিশ্চিত করেছিলেন। বিচারাঙ্গনে আর কোনো মাফিয়া থাকবে না, আর কোনো চক্রের সিন্ডিকেট থাকবে না।’

আসাদুজ্জামান বলেন, ‘আমি প্রতিনিয়ত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে চলেছি। এ লড়াইয়ে অনেকটা সফলও হয়েছি। আমরা দেশকে মাদকমুক্ত করে গড়ে তুলব।’

তিনি বলেন, ‘দেশে এখন যে উন্নয়নের কাজ চলছে, তা আপনাদের করের টাকায়। এ উন্নয়ন কাজে যদি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা দুর্নীতিতে জড়িত হন, তবে তাদের তথ্য দেবেন। চলমান উন্নয়ন কাজে কাউকে দুর্নীতি করার সুযোগ দেওয়া হবে না। দুর্নীতি করলেই তাকে শাস্তি পেতে হবে।’

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সপ্তাহব্যাপী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে সভা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Link copied!