× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৮:০৮ পিএম

তেহরানে বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৮:০৮ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

ইরানে অবস্থানরত প্রায় দুই হাজার বাংলাদেশির মধ্যে তেহরানে থাকা চার শতাধিক বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। তবে আকাশপথ বন্ধ থাকায় প্রবাসীদের দেশে ফেরত আনা আপাতত কঠিন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ জুন) মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার কারণে তেহরানে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানো যাচ্ছে না। তবে নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়ে আমরা প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে সরানোর কাজ শুরু করেছি।’

এ সময় তিনি জানান, হামলার সময় ইরানের রাষ্ট্রীয় রেডিও ভবনে আটজন বাংলাদেশি ছিলেন; সবাই নিরাপদ আছেন। এই যুদ্ধ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেন তিনি। এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

এদিকে, ইসরায়েলের ভূখণ্ডে স্মরণকালের সবচেয়ে বড় হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির দাবি, গত পাঁচ দিনে সাড়ে তিনশ’ মিসাইল ইসরায়েল লক্ষ্য করে ছোড়া হয়েছে। এতে প্রাণ গেছে ২৪ জন ইসরায়েলির।

অন্যদিকে, তেহরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি, এ পর্যন্ত তেহরানে আড়াইশ’র বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন।

এছাড়া, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক যুক্তরাজ্য সফর নিয়েও মন্তব্য করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, ‘ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন এই সফরকে রাষ্ট্রীয় সফর হিসেবে উল্লেখ করেছিল। সে কারণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে আমরা আশাবাদী ছিলাম। যদিও শেষ পর্যন্ত সেটি হয়নি, এর কিছুটা দায়ভার আমাদেরও। তবে সামগ্রিকভাবে সফর সফল হয়েছে বলে আমরা মনে করি।’

Link copied!