× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৫:১৬ পিএম

নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৫:১৬ পিএম

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের জন্য ‘পোস্টার’ আর ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টারের পরিবর্তে প্রার্থীরা বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এ সময় ইসি সচিব মো. আখতার আহমেদ এবং এনআইডি ডিজি এসএম হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার জানান, ‘রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা-২০২৫’ এর খসড়া অনুমোদন দিয়েছে কমিশন। তবে এটি কার্যকর হবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের ওপর নির্ভর করে।

তিনি বলেন, ‘সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার থাকবে না। বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইনে প্রচারণা চালানো যাবে। তবে বিদেশি অর্থায়নে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার নিষিদ্ধ থাকবে।’

এছাড়া বিধিমালায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি উপদেষ্টা পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা সদস্য হলে, প্রার্থী হতে চাইলে ওই পদ থেকে পদত্যাগ করতে হবে।

আরও জানানো হয়, রিটার্নিং কর্মকর্তারা একটি সাধারণ প্ল্যাটফর্ম গড়ে তুলবেন, যেখানে সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা নিজেদের ইশতেহার জনসমক্ষে উপস্থাপন করবেন। আর প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে আরপিওর ৯১(ঙ) ধারার সঙ্গে আচরণবিধির সংশ্লিষ্ট বিধান সংযুক্ত করা হয়েছে।

Link copied!