× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ১০:০৩ পিএম

ঢাকা ছাড়ার আগে স্ত্রীকে নিয়ে রিকশা চালিয়ে ঘুরলেন জার্মান দূত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ১০:০৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশে চার বছরের কূটনৈতিক দায়িত্ব শেষ করে ঢাকা ছাড়ার আগে ব্যতিক্রমী এক বিদায় আয়োজন করে নজর কেড়েছেন জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টার।

সোমবার (৩০ জুন) স্ত্রী বেটিনা ট্রস্টারকে যাত্রী বানিয়ে রিকশার চালকের আসনে বসে কিছুটা পথ চালিয়েছেন তিনি।

দূতাবাসের এক্স হ্যান্ডলে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ঢাকায় নিজের বাসার সামনে একটি রিকশা নিয়ে দাঁড়িয়ে আছেন আখিম ট্রস্টার। পরনে লুঙ্গি, পোলো শার্ট, মাথায় লাল গামছা, হাতে ঘড়ি এবং পায়ে কালো জুতা- বাংলাদেশি রিকশাচালকের পরিচিত সাজেই ধরা দিয়েছেন তিনি।

পরে স্ত্রী বেটিনা ট্রস্টার আসলে তাকে রিকশায় উঠতে সাহায্য করেন এবং তার ট্রলিও তুলে দেন। এরপর হাসিমুখে স্ত্রীকে নিয়ে রিকশা চালিয়ে কিছুটা পথ এগিয়ে যান এই কূটনীতিক।

ভিডিও বার্তায় আখিম ট্রস্টার বলেন, ‘দারুণ চারটি বছর ঢাকায় কাটিয়ে ফিরে যাচ্ছি বার্লিনে। ঢাকা আর বার্লিনের দূরত্ব মাত্র ৭ হাজার কিলোমিটার।’

দূতাবাসের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে রাষ্ট্রদূত ও তার স্ত্রীর নিরাপদ যাত্রা কামনা করা হয় এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়।

আখিম ট্রস্টার ২০২১ সালের আগস্টে বাংলাদেশে জার্মানির চতুর্দশ রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। ১৯৯০ সালে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই অভিজ্ঞ কূটনীতিক এর আগে বেনিনে রাষ্ট্রদূত ছিলেন।

এ ছাড়া জেনেভা, মাদ্রিদ, বুখারেস্ট ও সারায়েভোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন তিনি।

Link copied!