× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৩:৩১ পিএম

ফেসবুকে হাসনাত আব্দুল্লাহকে হুমকি, বিএনপি কর্মী গ্রেপ্তার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৩:৩১ পিএম

গ্রেপ্তার খোরশেদ আলম। ছবি- রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার খোরশেদ আলম। ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রামে ফেসবুকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে হুমকির অভিযোগে খোরশেদ আলম (৪০) নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৬ জুলাই) রাতে উপজেলার আগ্রান গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বড়াইগ্রামের কণ্ঠস্বর’ নামে একটি ফেসবুক পেজে উপজেলার বনপাড়ায় এনসিপির পদযাত্রা ও পথসভা প্রসঙ্গে একটি প্রচারমূলক পোস্ট দেওয়া হয়। ওই পোস্টের নিচে ‘এসকে শারমিন খোরশেদ আলম’ নামক আইডি থেকে কমেন্ট করে লেখা হয়, ‘একটু আগে এক জায়গায় হাসনাত মার খাইছে এলাকাবাসীর, আসুক বনপাড়া, দেখি আমরা কী করতে পারি।’

পরে বিষয়টি এনসিপির পক্ষ থেকে জানানো হলে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সোমবার বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘এনসিপি নেতার ওপর হুমকিমূলক মন্তব্যের অভিযোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় খোরশেদ আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Link copied!