× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৩:৩৮ পিএম

৫ আগস্ট ব্যাংকসহ যেসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৩:৩৮ পিএম

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বিদায়ের পর গণভবনে ছাত্র-জনতার উচ্ছ্বাস। ছবি- সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বিদায়ের পর গণভবনে ছাত্র-জনতার উচ্ছ্বাস। ছবি- সংগৃহীত

প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই দিবসটিকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ আগস্ট) থাকবে সাধারণ ছুটি।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান

ব্যাংকিং কার্যক্রম: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, ৫ আগস্ট সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। সরাসরি লেনদেন, চেক ক্লিয়ারিং ও অন্যান্য ব্যাংকিং সেবা সেদিন পাওয়া যাবে না। তবে গ্রাহকরা এটিএম, অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাগুলো ব্যবহার করতে পারবেন।

আর্থিক প্রতিষ্ঠান: সব ধরনের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, যেমন—লিজিং কোম্পানি, কনজুমার ফাইন্যান্স এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোও সেদিন বন্ধ থাকবে।

শেয়ারবাজার: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ঘোষণা অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ সেদিন কোনো শেয়ার কেনাবেচা বা লেনদেন হবে না।

অন্যান্য দপ্তর: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সেদিন বন্ধ থাকবে। কিছু বেসরকারি প্রতিষ্ঠানও নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী ছুটি ঘোষণা করতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!