× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৬:৫৯ পিএম

অনিয়ম হলে পুরো আসনের ফল বাতিল: ইসি

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৬:৫৯ পিএম

নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

কোনো নির্বাচনি আসনে অনিয়ম বা জালিয়াতি প্রমাণিত হলে ঐ আসনের পুরো নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করার ক্ষমতা ফিরে পেয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (১১ আগস্ট) নবম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ভোট সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চারজন কমিশনার: আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) দিনভর আলোচনা হয়, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক (আরপিও) নিয়েই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন।

ইসি সচিব জানান, আরপিওর মধ্যে এখন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ইভিএম সংক্রান্ত সকল বিধি বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো আসনে যদি একজন প্রার্থী থাকে, সেখানে ‘না ভোট’ থাকবে, অর্থাৎ শুধুমাত্র ‘না ভোট’ দেওয়া যাবে।

এ ছাড়া নির্বাচনের সময় পরিস্থিতি বিবেচনা করে ইসি ফলাফল স্থগিত করার ক্ষমতা পেয়েছে, যা আগে ছিল না। আর সমভোট হলে লটারি পদ্ধতি বাতিল করে পুনঃভোটের ব্যবস্থা থাকবে।

Link copied!