× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৭:১৫ পিএম

দেশে প্রথম নারী শিক্ষা সচিব হলেন রেহানা পারভীন

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৭:১৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব হলেন রেহানা পারভীন। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীনকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০১৬ সালের নভেম্বর মাসে শিক্ষা মন্ত্রণালয়কে দুই বিভাগে ভাগ করা হয়। একটি ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ’ এবং অপরটি ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ’।

১৯৭১ সাল থেকে অবিভক্ত শিক্ষা মন্ত্রণালয়ের ৩৩ জন সিনিয়র সচিব ও সচিব দায়িত্ব পালন করেছেন। দুই ভাগ হওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ পর্যন্ত ৭ জন সিনিয়র সচিব ও সচিব দায়িত্ব পালন করেছেন। তাদের কেউই নারী ছিলেন না।

গত ২৩ জুলাই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়। ওই দিন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

Link copied!