× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাসস

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৯:৩৩ পিএম

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৫ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক

বাসস

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৯:৩৩ পিএম

বাংলাদেশ ব্যাংকের লোগো ও ডলার। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের লোগো ও ডলার। ছবি- সংগৃহীত

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৫ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার। 

এদিকে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে আগস্টের প্রথম ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৬৪২ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছরের একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৫৩০ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত প্রবাসীরা ৪ হাজার ১২০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ৩ হাজার ৪৪৩ মিলিয়ন ডলার।

রূপালী বাংলাদেশ

Link copied!