× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৩:৪৭ পিএম

নির্বাচনে সেনা, নৌ ও বিমান বাহিনী মোতায়েন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৩:৪৭ পিএম

সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি - সংগৃহীত

সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি - সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে সেনা বাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীকেও কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘তিনি জাতীয় পর্যায়ের নেতা, তার ওপর হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। সরকার চায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

সাদা পাথর লুট সংক্রান্ত দুদকের প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুদক একটি সরকারি প্রতিষ্ঠান। তাদের দেয়া প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে। যদি সত্য প্রমাণিত হয়, তাহলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় যোগ দেন।

সভায় সেনাবাহিনী, সিলেট বিভাগের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপার, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট জেলার বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!