× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ১০:০৬ এএম

নির্বাচন বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ১০:০৬ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি অংশীজনদের দেওয়া পরামর্শ ভোটে বাস্তবায়ন করার লক্ষ্যে এ সংলাপের আয়োজন করেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) এ সংলাপ অনুষ্ঠিত হবে। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বিষয়টি জানিয়েছেন সোমবার (৬ অক্টোবর)।

নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এ ছাড়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনাসহ সংশ্লিষ্টদের এতে অংশ নেওয়ার কথা রয়েছে। এদিন নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ হবে। এতে ৪০ জন বিশেষজ্ঞ মতামত বা পরামর্শ দেবেন বলে জানানো হয়েছে।

২৮ সেপ্টেম্বর থেকে ইসি ধারাবাহিকভাবে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করেছে। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ হয়। এরপর ৬ অক্টোবর গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়।

জানা গেছে, সংলাপে উঠে আসা পরামর্শ ও মতামত কমিশন বিবেচনায় নিয়ে বাস্তবায়নের চেষ্টা করবে। এ ছাড়া জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও ধারাবাহিক বৈঠকে বসবে ইসি।

Link copied!