× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০১:৫৪ এএম

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০১:৫৪ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ আহমেদ। ছবি- সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ আহমেদ। ছবি- সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদকে হত্যার ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃত ছাত্রীর নাম বর্ষা আক্তার। তাকে বাসায় গিয়ে পড়াতেন জুবায়েদ বলে জানান গেছে।

রোববার (১৯ অক্টোবর) রাত ১১ টা ২০ মিনিটের বর্ষাকে রাজধানীর বংশালে তার নিজ বাসা নূর বক্স রোড  থেকে আটক করা হয়।

নিহত জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ছাত্রদলের রাজনীতির সাথেও সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

টিউশনি করতে যাওয়ার পথে খুন হওয়া জুবায়েদের মরদেহ ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানায়, “প্রাথমিকভাবে ছাত্রীকে আটক করা হয়েছে এবং বাড়ির অন্য সদস্যদেরও হেফাজতে রাখা হয়েছে। এছাড়া সিসিটিভির ফুটেজ দেখে ইতোমধ্যে আমরা দুইজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের আটকের জন্য আমাদের কয়েকটি টিম মাঠে কাজ করছে। আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে তাদেরকেও আটক করতে সক্ষম হব। এখন এর বেশি কিছু বলতে পারছি না।”

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে টিউশনি করতে যাওয়া বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে খুন হন জুবায়েদ। এর দেড় ঘন্টা পর ক্যাম্পাসে ঘটনা জানাজানি হলে ওই বাসা ঘিরে ফেলে পুলিশ। পরে দীর্ঘ সাড়ে ছয় ঘন্টা ধরে ঘটনাস্থল থেকে পুলিশ ও পিবিআই মিলে তদন্ত করে প্রাথমিক আলামত সংগ্রহ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!