× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ১২:০৬ পিএম

আমার অফিসারদের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ১২:০৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

যারা ককটেল এবং বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে তাদের গুলি করার নির্দেশ পুলিশ আইনেই বলা আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ. সাজ্জাত আলী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সোয়া ১০টায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-ডিএমপি) সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। কমিশনার বলেন, নাগরিকদের সাইবার অপরাধের অভিযোগ দ্রুত গ্রহণ ও সমাধানে ২৪ ঘণ্টা কাজ করবে ডিএমপির সাপোর্ট সেন্টার। 

পুলিশ অরাজকতা প্রতিহত করতে গেলে তাদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী। তিনি বলেন, পুলিশ যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করব- আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না।

থানার সামনে নিরাপদ পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করার ঘটনায় তিনি বলেন, এতে করে পুলিশের মনোবল ভেঙে যাবে। তাই পুলিশের সাথে বাজে ব্যবহার, তাদের আঘাত করবেন না। দয়া করে আমার অফিসারদের মনোবল ভাঙার চেষ্টা করবেন না। 

প্রসঙ্গত, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে থানায় দায়িত্বরত এএসআই নুর ইসলামসহ তিনজন আহত হন। পুলিশ দায়িত্ব পালন না করলে ৫ আগস্টের পর পর যেভাবে নিজের বাসা বাড়ির নিরাপত্তায় লাঠি নিয়ে রাত জেগে পাহারা দিতে হয়েছে তেমনটা করতে হবে বলেও মন্তব্য করেন শেখ সাজ্জাত আলী।

রূপালী বাংলাদেশ

Link copied!