× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ১২:০৪ পিএম

নির্বাচনে ইসিকে সহযোগিতা করবে সেনাবাহিনী : সেনাপ্রধান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ১২:০৪ পিএম

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, ‘সামনের দিনে দেশ একটি নির্বাচনে যাচ্ছে, আমরা একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকারকে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব।’

‘মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে সেনাবাহিনী কাজ করে যাবে’, বলেও জানান সেনাপ্রধান।

এর আগে, অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়।

এ সময় ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন অবদানের জন্য ৯ জনকে ‘সেনাবাহিনী পদক’। ১৭ জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ৩৮ সেনাসদস্যকে প্রদান করা হয় ‘বিশিষ্ট সেবা পদক’।

Link copied!