× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৭:৪৪ পিএম

লাইনে পড়ে ছিল ব্যাগ, মেট্রো চলাচল বন্ধ থাকল ২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৭:৪৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মেট্রোরেল লাইনের ওপর পড়ে থাকা একটি ব্যাগের কারণে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ২০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।

ফেসবুকে ডিএমটিসিএল জানায়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল স্টেশনের মাঝখানে মেট্রোরেল লাইনের ওপর একটা ব্যাগ পাওয়ায় তা অপসারণের জন্য মেট্রোরেল চলাচলে বিকাল ৩টা ৪৪ মিনিট হতে ৪টা ৪ মিনিট পর্যন্ত সাময়িক বিঘ্ন ঘটে। ব্যাগটি অপসারণ করার পরপরই ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চালু হয়েছে।

মেট্রোরেলে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে।

রূপালী বাংলাদেশ

Link copied!