× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ১০:২৩ এএম

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ১০:২৩ এএম

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি- সংগৃহীত

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি- সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগ জানিয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা একযোগে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এর পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Link copied!