সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন ফ্রান্সপ্রবাসী কাজী এনায়েত উল্লাহ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ফুল দিয়ে তিনি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AEBA)-এর মহাসচিব।
কাজী এনায়েত উল্লাহ রাজধানীর বনানীর ঐতিহ্যবাহী চেয়ারম্যানবাড়ির প্রয়াত চেয়ারম্যান সাহেবের ভাগ্নে। প্রবাসে অবস্থান করেও তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন