× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:৪৭ পিএম

সুদানে শহীদ হওয়া ৬ সেনা সদস্যের মরদেহ শনিবার দেশে আনা হবে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:৪৭ পিএম

সুদানে সন্ত্রাসী হামলায় শাহাদতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী ৬  সদস্য। ছবি- সংগৃহীত

সুদানে সন্ত্রাসী হামলায় শাহাদতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী ৬ সদস্য। ছবি- সংগৃহীত

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষীর মরদেহ শনিবার (২০ ডিসেম্বর) ঢাকায় আনার কথা রয়েছে। 

বুধবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় ৯ জন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী আহত হন। আহত সকল শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে সকলেই শঙ্কামুক্ত। এদের মধ্যে একজন ইতোমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

এতে বলা হয়েছে, সন্ত্রাসী হামলায় শহীদ ছয় জন শান্তিরক্ষীর মরদেহ আগামী  শনিবার (২০ ডিসেম্বর) ঢাকায় প্রত্যাবর্তনের কথা রয়েছে। দেশে প্রত্যাবর্তনের পর যথাযথ মর্যাদায় অন্তোষ্টিক্রিয়া কার্যক্রম সম্পন্ন করা হবে।

এর আগে, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইস-এ বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক পরিচালিত সন্ত্রাসী ড্রোন হামলায় দায়িত্ব পালনরত ছয় জন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী শাহাদাতবরণ করেন এবং মোট নয় জন আহত হন।

শহীদ হওয়া শান্তিরক্ষীরা হলেন: কর্পোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর); সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম); সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ী); সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম); মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

রূপালী বাংলাদেশ

Link copied!