× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:৫৪ পিএম

সড়ক ছাড়লেন জুলাই ঐক্যের কর্মীরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:৫৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মার্চ টু ইন্ডিয়ান দূতাবাস কর্মসূচি পালনকালে মধ্যবাড্ডার সড়কে বাধার সম্মুখীন হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। পরে তারা সড়ক ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে আন্দোলনকারীরা সড়ক ছাড়ার পর স্থানীয় যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে ওই সড়কে সকল যান চলাচল বন্ধ ছিল।

বিকেল ৩টা ২০ মিনিটে রামপুরা ব্রিজ থেকে ভারতের দূতাবাসের দিকে যাত্রা শুরু করেন জুলাই ঐক্যের কর্মীরা। পথে হোসেন মার্কেটের বিপরীত সড়কে পুলিশ তাদের আটক করেন। ফলে তারা আরও এগোতে পারেননি। তবে পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা কোনো ধরনের সংঘর্ষে জড়াননি। তারা সড়কে বসে সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং পুলিশি বেরিকেডের ওপর উঠে বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা ভারতীয় আগ্রাসন, ভারতের হত্যাকাণ্ড বন্ধ এবং বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানান। তারা দাবি করেন, ভারত দেশের সীমান্তে গুলি চালিয়ে ও বিভিন্ন হত্যাচেষ্টার সঙ্গে জড়িত। এ ছাড়া তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে ভারত থেকে দেশে পাঠানো হচ্ছে। বক্তারা বলেন, ভারতের গুপ্ত সংস্থা ‘র’ দেশের বিভিন্ন গুম ও হত্যাচেষ্টার সঙ্গে জড়িত।

জুলাই ঐক্যের এই কর্মসূচিতে শতশত মানুষ অংশ নেন। আন্দোলনের সময় প্রায় এক ঘণ্টা মধ্যবাড্ডা সড়কে যান চলাচল বন্ধ থাকে। শেষে আন্দোলনকারীরা পায়ে হেঁটে তাদের গন্তব্যের দিকে রওনা হন।

Link copied!