× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০১:৫৪ এএম

সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় আনা হবে শনিবার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০১:৫৪ এএম

সুদানে নিহত ৬ শান্তিরক্ষী

সুদানে নিহত ৬ শান্তিরক্ষী

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মরদেহ আগামী শনিবার (২০ ডিসেম্বর) ঢাকায় আনা হবে। দেশে প্রত্যাবর্তনের পর তাদের জন্য যথাযথ মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

বুধবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, ১৩ ডিসেম্বর আবেইয়ের কাদুগলি লজিস্টিকস ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় প্রথমে আটজন শান্তিরক্ষী আহত হন। পরে হালনাগাদ তথ্যে আরও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। আহতরা সর্বোচ্চ চিকিৎসা পেয়েছেন এবং বর্তমানে সবাই শঙ্কামুক্ত। তাদের মধ্যে একজন ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হামলায় শহিদ হওয়া ছয়জন শান্তিরক্ষীর মরদেহ আগামী শনিবার ঢাকায় আনা হবে এবং দেশে পৌঁছানোর পর যথাযোগ্য মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া কার্যক্রম সম্পন্ন করা হবে।

সেনাবাহিনী আগে নিহত ছয়জনের পরিচয় প্রকাশ করেছে। নিহত শান্তিরক্ষীরা হলেন—

  • কর্পোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর)
  • সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম)
  • সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ী)
  • সৈনিক শান্ত মণ্ডল, বীর (কুড়িগ্রাম)
  • মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ)
  • লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)

উল্লেখ্য, হামলায় আহত ৯ জনের মধ্যে সবাই চিকিৎসা পেয়েছেন এবং স্বাভাবিক জীবনযাপন শুরু করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!