× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৫:৩৪ পিএম

ভোলার গ্যাস দিয়েই নতুন সার কারখানা স্থাপন করা হবে : শিল্প উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৫:৩৪ পিএম

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি- সংগৃহীত

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি- সংগৃহীত

ভোলার বিশাল গ্যাস সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলায় নতুন একটি আধুনিক ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সরকার ইতোমধ্যে প্রস্তাবিত দুইটি স্থান পরিদর্শন করেছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ইউরিয়া সার কারখানার স্থাপনযোগ্য দুটি স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

শিল্প উপদেষ্টা বলেন, ‘ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। দেশের অন্য জেলায় এত গ্যাস মজুদ নেই। ভোলার এই গ্যাস আমরা দেশের উন্নয়ন ও কৃষিখাতে কাজে লাগাতে চাই। সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে এবং সবকিছু অনুকূলে থাকলে দ্রুতই কাজ শুরু হবে।’

তিনি বলেন, নতুন সার কারখানা স্থাপনের ক্ষেত্রে জমি অধিগ্রহণের প্রয়োজন নাও হতে পারে। এতে প্রকল্পের সময় ও ব্যয় উভয়ই উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

আদিলুর রহমান খান বলেন, ‘আমরা ইতোমধ্যে দুটি জায়গা পরিদর্শন করেছি। পরিবেশ, যানবাহন চলাচল, নদীপথ, বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোর উপযোগিতা দেখে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

পরিদর্শনকালে শিল্প উপদেষ্টার সঙ্গে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

রূপালী বাংলাদেশ

Link copied!