× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:৪৮ পিএম

ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়া যাবেন প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:৪৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার দিকে শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায় শাহ সুলতান বলখী (রহ.) মাজার প্রাঙ্গণে নামাজের আগে স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম বগুড়া থেকেই শুরু হবে। এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বগুড়ায় প্রথম সরকারি সফর। জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীরা ইতোমধ্যেই সফরের প্রস্তুতি শুরু করেছেন।

প্রাথমিকভাবে পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচিত হয়েছে। সম্ভাব্য উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাই মাঠপর্যায়ে শুরু হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে দরিদ্র, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের প্রকৃত চিত্র নির্ধারণ করা হচ্ছে।

কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য জেলা পর্যায়ে জেলা প্রশাসককে সভাপতি করে এবং উপজেলা পর্যায়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও মনিটরিং ও বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে, যাতে উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত হয়।

জানা গেছে, ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা পাবে। পরিবারের একজন নারী সদস্যকে কার্ডধারী হিসেবে নিবন্ধন করা হবে। সরকারের উদ্দেশ্য দেশের দরিদ্র ও নিম্নবিত্ত নারীদের আর্থিক সক্ষমতা বাড়ানো এবং পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা জোরদার করা।

প্রাথমিক পাইলট প্রকল্প চার মাসের জন্য চালানো হবে। সফল হলে দেশের অন্যান্য উপজেলায় পর্যায়ক্রমে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!