× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৩:১৮ এএম

জাহাজে দুই ক্রুর মধ্যে সংঘর্ষ, থাই নাগরিক নিহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৩:১৮ এএম

চট্টগ্রাম মেডিকেল। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারার সমুদ্র এলাকায় নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি ক্রুর মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনায় এক থাইল্যান্ডের নাগরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম রাফিফং কালাহান (৩০)। তিনি থাইল্যান্ডের নাগরিক এবং এমটিকেপিপি০১ (MTKPP01) নামের জাহাজে ক্রু হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম সানইয়াপং কালাহান।

আহত থাইল্যান্ড নাগরিককে চট্টগ্রাম মেডিকেলে আনেন শিপিং এজেন্ট মো. সোহেল উদ্দিন। তার বরাত দিয়ে চমেক পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, আনোয়ারা থানাধীন সমুদ্রের চার্লি অ্যানকর পয়েন্টে নোঙর করা জাহাজটিতে কর্মরত দুই বিদেশি ক্রুর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এ সময় একজন অপরজনকে ছুরিকাঘাত করলে রাফিফং গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!