× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৪:২৩ পিএম

তিনদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে মার্কিন নৌবাহিনী জাহাজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৪:২৩ পিএম

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি জাহাজ। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি জাহাজ। ছবি- সংগৃহীত

তিনদিনের শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনী জাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে। বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছায় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আবু উবাইদাহ্ মার্কিন সফরকারী জাহাজটিকে অভ্যর্থনা জানায়। 

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এবং কমান্ডার বিএন ফ্লিটের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআর আরও জানায়, এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যগণ পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পাবে। এর ফলে নৌবাহিনীদ্বয়ের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি হবে। সফরকালে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।

জাহাজটি সফর শেষে আগামী শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে বলেও আইএসপিআর জানিয়েছে।

Link copied!