× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৩:২৮ পিএম

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না : ধর্মমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৩:২৮ পিএম

ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ছবি : সংগৃহীত

ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ছবি : সংগৃহীত

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার বদ্ধপরিকর এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে মুরাদনগর উপজেলার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এটাই ছিল তার নিজ সংসদীয় এলাকায় প্রথম সফর।

মন্ত্রী জানান, রমজানকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সরকার সচেতন রয়েছে। তার বিশ্বাস, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।

ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সব ধরনের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কেউ উচ্ছৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হজের ব্যয় বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে, যাতে হজযাত্রীরা অতীতের তুলনায় আরও ভালো সুযোগ-সুবিধা পান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

Link copied!