× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০২:২৭ পিএম

ঢাকার যে ১১ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০২:২৭ পিএম

ফুয়েল পাস। ছবি : সংগৃহীত

ফুয়েল পাস। ছবি : সংগৃহীত

দেশের জ্বালানি সরবরাহব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে রাজধানীর ১১টি ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

ফিলিং স্টেশনগুলো হলো-

১. করিম অ্যান্ড সন্স, শাপলা চত্বর, ঢাকা।

২. ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), মহাখালী, ঢাকা-জেওসিএল।

৩. মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা-জেওসিএল।

৪. মেসার্স সততা অ্যান্ড কোম্পানি, ৪৩৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-পিওপিএলসি।

৫. মেসার্স দিপ্ত ফিলিং স্টেশন, সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-পিওপিএলসি।

৬. মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি, ৮০, শহীদ তাজউদ্দীন আহম্মদ সরণি, তেজগাঁও, ঢাকা-পিওপিএলসি।

৭. মেসার্স এসপি ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী, মিরপুর, ঢাকা-পিওপিএলসি।

৮. সিটি ফিলিং স্টেশন, তেজগাঁও ঢাকা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।

৯. সেবা গ্রিন ফিলিং স্টেশন, উত্তরা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।

১০. স্যাম অ্যাসোসিয়েটস, মিরপুর-০২-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।

১১. সুমাত্রা ফিলিং স্টেশন কালশী রোড, মিরপুর, পিওপিএলসি।

নির্দেশনায় আরও বলা হয়, আগামী ২৮ এপ্রিল থেকে এসব ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Link copied!