× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০১:১৪ এএম

৯ম পে-স্কেলের দাবিতে হিলি রেলস্টেশনে দুই ঘণ্টার কর্মবিরতি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০১:১৪ এএম

বাংলাদেশ রেলওয়ের কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি । ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়ের কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি । ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরের হিলি রেলস্টেশনে বাংলাদেশ রেলওয়ের কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। ‌‘৯ম পে-স্কেল না দিলে ঘুরবে না ট্রেনের চাকা’—এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী এসোসিয়েশনের হিলি শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, দীর্ঘ সময় ধরে ৯ম পে-স্কেলসহ বিভিন্ন দাবি উপেক্ষিত রয়েছে। দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিচ্ছি।

একই সংগঠনের হিলি শাখার সভাপতি আব্দুল ওহাব বলেন, রেল কর্মচারীরা দেশের যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হলেও দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। অবিলম্বে ৯ম পে-স্কেল কার্যকর না করা হলে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

হিলি রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী বলেন, সরকারি নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর পে-স্কেল বাস্তবায়নের কথা থাকলেও ২০১৫ সালের পর থেকে কোনো নতুন পে-স্কেল কার্যকর হয়নি। এই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েকগুণ বেড়েছে। বেতন অপরিবর্তিত থাকায় কর্মচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

রূপালী বাংলাদেশ

Link copied!