× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিউজ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০১:৩৬ পিএম

ভারত বন্ধুত্বসুলভ আচরণ খারাপ করছে: উপদেষ্টা সাখাওয়াত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০১:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত বন্ধুত্বসুলভ আচরণ খারাপ করছে, পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, ভারত যা করছে কোনো কারণ নেই এসব করার। আমাদের দেশে অন্য ধর্মালম্বী যারা আছেন তারা আমাদের নাগরিক। আমরা তাদের ভালো-মন্দ দেখছি। ভারতের গণমাধ্যম যা করছে, দয়া করে এসব করবেন না। আমরা দুই-দেশ বন্ধুত্ব নিয়ে থাকতে চাই।

এম সাখাওয়াত হোসেন আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি প্রসঙ্গে বলেন, আগে যা অনিয়ম-চুরি হয়েছে, সেগুলো এখন আর জাল দিয়েও ধরে আনা যাবে না। এখন যাতে আর চুরি না হয় সেটাই আমাদের দেখার বিষয়। যার কারণে আমি নিজেই কাজের অগ্রগতি দেখার জন্য এসেছি। এছাড়া পদ্মা-মেঘনা নদীতে যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে তার হুঁশিয়ারি দেন উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত প্রমুখ।

 

আরবি/জেআই

Link copied!