× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:২৯ এএম

ইভটিজিংয়ে বাধা, পিরোজপুরে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক মুমূর্ষু

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:২৯ এএম

হাসপাতালে চিকিৎসাধীন আলাউদ্দিন

হাসপাতালে চিকিৎসাধীন আলাউদ্দিন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভটিজিং প্রতিরোধ করতে গেলে বিয়ে বাড়িতে হামলা চালিয়ে মো. আলাউদ্দিন (১৮) নামের এক যুবককে গুরুতর আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। 

আহত আলাউদ্দিনকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাঠপর্যায়ের সূত্রে জানা গেছে, উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া এলাকার মিরাজ খানের ছেলে রবিউল খান (২৬) ও তার দল নিয়মিতভাবে এলাকার যুবতীদের ইভটিজিং করে আসছিল। গত মঙ্গলবার বিকেলে একটি কিশোরীকে উত্ত্যক্ত করার অভিযোগে রবিউল মোল্লা (২৫) তাদের প্রশ্ন করলে তারা হাতাহাতিতে লিপ্ত হয়। পরে লোহার রড, লাঠি ও সোটা নিয়ে রবিউল মোল্লার বসতবাড়িতে হামলা চালায় তারা।

হামলার সময় রবিউল মোল্লার খালাতো ভাই আলাউদ্দিনকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। বাম কানে গুরুতর জখম হওয়া আলাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া চারজন আহত হয় এবং নারীদের কাপড় ছিঁড়ে শীলতাহানি করা হয়। এক নারীর এক লক্ষ চল্লিশ হাজার টাকার স্বর্ণের চেইন ও নগদ অর্থ লুট করা হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, হামলার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্ত রবিউল খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!