ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিরাজগঞ্জ-৪ : জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম বিজয়ী

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৩:০২ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে রাত ১টায় মোট ১৪৭টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ভোট ও পোস্টাল ব্যালটে প্রাপ্ত ভোট মিলিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। ফলাফলের উদ্ধৃতি দিয়ে উল্লাপাড়ার সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এ টি এম আরিফ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানকে বিজয়ী ঘোষণা করেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। এই ফলাফলে বিজয়ী প্রার্থীর ভোটের ব্যবধান ৫৯৪ ভোট।