আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে সম্ভাব্য প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিরাপত্তা চেয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা।
ইসি সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা গেছে, বুধবার (১৭ ডিসেম্বর) আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে সম্ভাব্য প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) কাছে এমন আবেদন জানান। এরপর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে দেখা করেন তিনি।
ইসির ঘোষিত তপশিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন