× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৪:২৭ পিএম

৭১ ও ২৪-এর শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে: তারেক রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৪:২৭ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

৭১ ও ২৪-এর শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। আধিপত্যবাদীরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ-কোটি শুকরিয়া আদায় করছি, অশেষ রহমতে প্রিয় মাতৃভূতিমেক ফিরে আসতে পেরেছি আপনাদের মাঝে।’

প্রথমে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করেন। এরপর ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লবের কথা উল্লেখ করেন।

তারেক রহমান নব্বইয়ের গণ-আন্দোলনের কথাও তুলে ধরেন।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট একাত্তরের মতো এ দেশের ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ—কৃষক, শ্রমিক, নারী-পুরুষ, মাদ্রাসার ছাত্রসহ পেশা ও শ্রেণিনির্বিশেষে সবাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। দেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।’

তিনি বলেন, বিশ্ববরেণ্য নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। আর আমি দেশবাসীকে বলতে চাই, ‘আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি ফর মাই পিপল’।

আওয়ামী দুঃশাসনের স্মৃতি স্মরণ করে তারেক রহমান বলেন, বিগত ১৫ বছরে শুধু রাজনৈতিক দলের নেতাকর্মী না, সাধারণ মানুষ গুম-খুনের শিকার হয়েছেন।

সদ্য শহীদ হওয়া জুলাইয়ের অন্যতম নায়ক ওসমান হাদিকে নিয়ে তিনি বলেন, ‘প্রজন্মের সাহসী সদস্য ওসমান হাদিকে শহীদ করা হয়েছে। সে চেয়েছিল এই দেশের মানুষের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে।’

রূপালী বাংলাদেশ

Link copied!