× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৬:৫৫ পিএম

এনসিপির নেতাকে গুলি, চাঞ্চল্যকর তথ্য দিল র‍্যাব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৬:৫৫ পিএম

এনসিপির শ্রমিক নেতা মোতালেব শিকদার। ছবি- সংগৃহীত

এনসিপির শ্রমিক নেতা মোতালেব শিকদার। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়া ফ্ল্যাটে মাদক ব্যবসা চলতো। মাদক ব্যবসার জের ধরেই মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব-৬।

র‍্যাব-৬ এর ভারপ্রাপ্ত সিও মেজর মো. নজমুল ইসলাম বলেন, মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় গুলি নিক্ষেপকারী সন্ত্রাসী ডি কে শামীম ওরফে ঢাকাইয়া শামীম ও তার সহযোগী মহাদীনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জবানবন্দিতে তারা জানিয়েছে, মাদকদ্রব্য ইয়াবা আনতে মোতালেব শিকদারের কাছে গেলে চাহিদা মোতাবেক মাদকদ্রব্য না পাওয়াতে গুলির ঘটনা ঘটিয়েছে তারা।

তিনি আরও বলেন, ওই ফ্ল্যাটে মাদক সেবনের একটা আখড়া বসতো ও মাদকের রমরমা ব্যবসা চলতো। তবে মোতালেব শিকদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত কিনা ও মাদক ব্যবসার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পরে বিষয়টি সম্পূর্ণ জানা যাবে।

তিনি আরও বলেন, ঢাকাইয়া শামীম ও মাহদীনের নামে একাধিক মামলা রয়েছে। তাদের সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তারে ও অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চলছে।

এর আগে গত সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজের একটি ফ্ল্যাটে গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। ঘটনার দিন রাতে মোসা. তনিমা ওরফে তন্বী নামের এক নারীকে আটক করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

Link copied!