× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০১:৫৩ পিএম

আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০১:৫৩ পিএম

আনিসুল ইসলাম মাহমুদ।

আনিসুল ইসলাম মাহমুদ।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এ সিদ্ধান্ত জানান।

হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্র স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না থাকায় আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

চট্টগ্রাম নগরীর হাটহাজারী উপজেলা এবং নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৫ সংসদীয় এলাকা। এ আসনে আনিসুল ইসলামসহ মোট ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার সুযোগে গেল ৯ আগস্ট ‘ঐক্য সম্মেলন’ করে আলাদা হয়ে যান আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদারসহ দলের কয়েকজন সিনিয়র নেতা। রওশনের অংশ থেকে বেরিয়ে কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলাও তাদের সঙ্গে যোগ দেন।

গত ৮ ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ও আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপির নেতৃত্বে ২০ দলের সমন্বয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নামে একটি জোটের আত্মপ্রকাশ হয়েছে। এ জোটের সভাপতির দায়িত্বে রয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ।

জাতীয় পার্টিতে যোগ দেওয়ার আগে আনিসুল ইসলাম মাহমুদ বিএনপির টিকিটে ১৯৭৯ সালে এই আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনেও জয় পান তিনি।

এ ছাড়া ২০০৮ সালে আওয়ামী লীগের মহাজোট থেকে নির্বাচন করেও জয় পান আনিসুল ইসলাম। তার পরের তিন সংসদে জাতীয় পার্টির টিকিটে তিনি সংসদ সদস্য হন। আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে তিনি ছিলেন পানিসম্পদমন্ত্রীর দায়িত্বে। এরশাদ সরকারের আমলেও মন্ত্রী ছিলেন আনিসুল ইসলাম।

Link copied!