× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৭:৫৬ পিএম

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি, জানালেন নজরুল ইসলাম খান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৭:৫৬ পিএম

নজরুল ইসলাম খান। ছবি- সংগৃহীত

নজরুল ইসলাম খান। ছবি- সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নাগরিকদের মতামত নিতে আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘সংস্কার সবার আগে আমরা চেয়েছি। আমরা সংসদে নারীদের আসন বাড়ানোর কথা বলেছি। জামায়াত তো একজন নারীকেও মনোনয়ন দেয়নি। আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।’

বৈঠকে প্রার্থিতা বাতিলের বিষয়টি নিয়ে সিইসির (প্রধান নির্বাচন কমিশনার) দৃষ্টি আকর্ষণ করেছে বিএনপির প্রতিনিধি দল।

নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, ‘সংবিধানে স্পষ্ট বলা আছে যে, কেউ দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু অনেক জায়গায় রিটার্নিং কর্মকর্তারা আমাদের এবং অন্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন। বিষয়টি যেন আর জটিল না হয় সেদিকে নজর দিতে বলেছি আমরা।’

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া। বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।

Link copied!