× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৪:২২ পিএম

আসন ভাগাভাগি চূড়ান্ত করল জামায়াত নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৪:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জোট ত্যাগের আভাস দিয়ে বৈঠকে উপস্থিত না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য নির্দিষ্ট আসন রেখে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আসন ভাগাভাগি চূড়ান্ত করেছে।

ইসলামপন্থি এই জোটের কোন দল কত আসন নিয়ে সমঝোতায় এসেছে তা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা বলেছেন জোট নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ত্রয়োদশ সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার জরুরি বৈঠক বসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের নেতারা। বৈঠকে উপস্থিত একটি দলের চেয়ারম্যান জানান, তাদের এই মোর্চার নাম হবে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’। তিনি বলেন, রাত ৮টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ২৫০ আসনের সমঝোতা হিসেবে কোন দলের কত আসন, তা ঘোষণা করা হবে। বাকি ৫০ আসন চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের পর বণ্টিত হবে। প্রত্যাশিত আসনে ছাড় না পেলে শেষ পর্যন্ত ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়ে রেখেছিল ইসলামী আন্দোলন।

দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বাকি ১০ দলের নেতাদের নিয়ে জোটের বৈঠক শুরু হয়। দুপুর পৌনে ৩টার দিকে বৈঠক শেষ হয়। বৈঠকে কী সিদ্ধান্ত হলো জানতে চাইলে মামুনুল হক বলেন, ‘১১ দলীয় জোটের আজকের বৈঠকে আসন ভাগাভাগির বিষয়টি চুড়ান্ত হয়েছে। কোন দল কত আসনে জোট প্রার্থী হিসেবে নির্বাচন করবে তা চুড়ান্ত হয়েছে। আজকে রাত ৮টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হবে।’

ইসলামী আন্দোলন বৈঠকে কেন আসেনি এবং তাদের বাদ দিয়ে ১০ দলের জোট হলো কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের নেতাদের সাথে আমাদের আলোচনা চলমান আছে, তাদের জন্য আসন নির্দিষ্ট করে রেখেই জোটের আসন ভাগাভাগি হয়েছে।’

বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগারিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!