× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১০:৪৯ এএম

‘একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হাত দিচ্ছে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১০:৪৯ এএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, একটি রাজনৈতিক দল একদিকে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে। এ ধরনের শক্তি ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে যশোরকে সিটি করপোরেশন করার ঘোষণা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যদি জনগণের মাধ্যমে জামায়াতে ইসলামীর বিজয় নিশ্চিত করেন, তবে যার যতটুকু প্রাপ্য, তাকে ততটুকুই দেওয়া হবে। রাজনীতি হবে জনগণের জন্য, কোনো দল বা পরিবারের স্বার্থে নয়।

গণভোট নিয়ে বিরোধিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষ গণভোটের পক্ষে। জনগণ আর পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চায় না। ‘হ্যাঁ’ ভোটে জয়ী হলে বাংলাদেশ জিতবে, আর পরাজিত হলে দেশ হারবে এমন মন্তব্য করেন তিনি। গণভোটে জয়ী না হয়ে সরকার গঠন অর্থহীন বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

নারীদের সম্মান ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, জাতির মা-বোনদের অপমান কোনোভাবেই বরদাশত করা হবে না। ইজ্জত ও অধিকারের ওপর আঘাত এলে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন তিনি। মা-বোনদের ওপর যেখানে হামলা হবে, সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় তিনি যশোরের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে নিরপেক্ষ থেকে জনগণের পক্ষে দায়িত্ব পালন করতে হবে। কোনো দলের হয়ে নয়, সত্য উপলব্ধি করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি জুলাই শহীদদের সম্মান জানাতে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন জামায়াত আমির।
 

Link copied!