× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০১:৩৯ পিএম

আপনাদের ঘর থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে : জামায়াত আমির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০১:৩৯ পিএম

ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে দেশের কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই মাটি থেকেই আগামীর নেতৃত্ব উঠে আসবে। আপনাদের ঘর থেকেই বের হবে আগামীর প্রধানমন্ত্রী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গকে কেন্দ্র করে কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে কেউ বেকার থাকবে না। কৃষি বিপ্লব হলে কাজের অভাব থাকবে না, বলেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে মানুষকে শুধু কৃষক বানিয়ে রাখা হবে না; বরং এখান থেকেই জাতীয় নেতৃত্ব গড়ে উঠবে।

কুড়িগ্রামের নদীভাঙন প্রসঙ্গে তিনি বলেন, তিনটি নদী এই জেলার সবচেয়ে বড় দুঃখ। বর্ষা এলেই মানুষের উদ্বেগ বাড়ে। নদীভাঙন রোধে বরাদ্দ দেওয়া অর্থ লুটপাট হয়ে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, সুযোগ পেলে দুর্নীতিবাজদের জবাবদিহির আওতায় আনা হবে।

কুড়িগ্রামকে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে উন্নয়নের যাত্রা শুরু হবে এই জেলা থেকেই। অবহেলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করাই জামায়াতের অগ্রাধিকার।

তিনি আরও বলেন, এই বাংলাদেশে আর কোনো জমিদারতন্ত্র চলবে না। বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ যেখানে ক্ষমতা থাকবে মানুষের হাতে।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, শতভাগ নারী নিরাপত্তা নিশ্চিত করা হবে। যে দেশে মায়ের নিরাপত্তা নেই, সে দেশ আমার হতে পারে না, উল্লেখ করে তিনি বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে নারীদের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট নিয়ে তিনি বলেন, কয়েকদিন আগে তার আইডি হ্যাক করে বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে ইতোমধ্যে ঘটনার মূল অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে বলে জানান জামায়াত আমির।

Link copied!