× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:৪৯ এএম

বিএনপি প্রার্থী ইশরাককে সমর্থন শীর্ষ কওমি আলেম আব্দুল হামীদের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:৪৯ এএম

ইশরাককে সমর্থন কওমি আলেম আব্দুল হামীদের।  ছবি : সংগৃহীত

ইশরাককে সমর্থন কওমি আলেম আব্দুল হামীদের। ছবি : সংগৃহীত

ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনি জনসভায় যোগ দিয়ে তাকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশের শীর্ষ কওমি আলেমদের মধ্যে অন্যতম, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির এবং মধুপুরের পীর সাহেব আব্দুল হামীদ।

তিনি ইশরাক হোসেনের প্রতি নিজের স্নেহ ও সমর্থন ব্যক্ত করার পাশাপাশি ভবিষ্যৎ রাজনীতি ও দেশের ধর্মীয় প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করেন।

সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করে আব্দুল হামীদ বলেন, আমাদের সাবেক মেয়র আলহাজ সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক আমার খুব আদরের এবং ভালো ছেলে। আমি মূলত তার খাতিরেই এখানে এসেছি। তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহর নামে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ঢাকা-৬ আসন থেকে বিপুল ভোটে জয়ী হবে।

দেশের ধর্মীয় গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই দেশ মুসলমান, আলেম-ওলামা এবং পীর-মোর্শেদদের। এ সময় তিনি বিএনপির বিভিন্ন নেতাকর্মীকে সতর্ক করে বলেন, বিএনপি ক্ষমতায় আসছে, কিন্তু জনগণ ও জানমালের ওপর যেন কোনো ধরনের জুলুম বা অত্যাচার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!