ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জমিয়তে উলামায়ে ইসলামের ইশতেহার ঘোষণা আজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:৪২ এএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হবে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা, গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার ইশতেহারে তুলে ধরা হবে।