গুলশান এলাকার বিভিন্ন লেকে নৌকায় চড়ে ডাব মার্কায় ভোট চেয়েছেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত ঢাকা-১৭ আসনের এমপি প্রার্থী শামীম আহমদ।
রোববার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শামীম আহমদ বলেন, নৌকার সমার্থক ও ভোটারদের আহ্বান জানাতেই এই আয়োজন। ঢাকা ১৭ আসনে নৌকার সমস্ত ভোট আমিই পাব।
তিনি বলেন, ঢাকা-১৭ আসনের এমপি নির্বাচিত হলে আমার অঙ্গীকার বাস্তবায়নের সহায়ক-শক্তি হিসেবে আমি নিরিহ ও নির্দোষ আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশে চাই। কড়াইল বস্তিবাসীর জন্য অত্যাধুনিক আবাসিক রূপান্তর এবং কড়াইল বস্তি থেকে মাদকদ্রব্য পুরোপুরি নির্মূল অঙ্গিকারও রয়েছে আমার।
বাংলাদেশ কংগ্রেসের এই প্রার্থী বলেন, আমি নির্বাচিত হলে গুলশান,বনানী,ক্যান্টনমেন্ট, বারিধারা, নিকেতন, মহাখালী, শাহজানপুর, লিংক রোড, কোথাও কোনও অবৈধ হোটেল-মদের দোকান বা বার চলতে দেব না । আবাসিক ভবনগুলোতে কোনও বাণিজ্যিক কার্যক্রম চলতে দেব না । ব্যবসায়ীদের নিরাপদ ও চাঁদা মুক্ত ব্যবসা বানিজ্যের সুযোগ দেওয়া হবে।
জাহাঙ্গীর গেট থেকে ইসিবি চত্ত্বর এবং কচুক্ষেত থেকে সৈনিক ক্লাব সড়ক জনসাধারণ ও গণপরিবহনের জন্য উন্মুক্ত করে দেয়ার ইচ্ছার কথাও জানান তিনি।
শামীম আহমদ বলেন, আর্মি গলফ ক্লাব সব শ্রেণির শিশুদের জন্য উন্মুক্ত করে দেব ।


