ঢাক-ঢোল, আতশবাজিতে মুখর রাতের ঢাকা। রাজপথে নেই মধ্যরাতের সুনসান নিরবতা। নগরীর মোড়ে মোড়ে বিজয় মিছিল করছে বিএনপির সমর্থকরা।
মিষ্টি বিতরণ থেকে শুরু করে আতশবাজির ফোয়ারা চলছে সমানতালে। ঢাক-ঢোল পিটিয়ে বিজয় মিছিল করছেন নেতাকর্মীরা।
নির্বাচনে জয় নিশ্চিতের পর রাজধানী ঢাকাসহ সারাদেশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের।
বেসরকারিভাবে ফলাফল জানার পর রাস্তায় আনন্দ মিছিল করতে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। পাশাপাশি তারা মিষ্টি বিতরণ করছে।
এসময় তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী করার জন্য নানান স্লোগান দিতে দেখা গেছে। পাশাপাশি সারাদেশে বিজয় উল্লাস করছে নেতাকর্মীরা।
উল্লেখ্য: জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ১৬৫টি আসনে জয় পেয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হয়েছেন। এছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা ৫টি আসনে জয় পেয়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন