× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১০:১৮ এএম

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১০:১৮ এএম

তারেক রহমান ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

তারেক রহমান ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৭টির বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের প্রার্থীরা ২১০টি আসনে জয় পেয়েছেন। 

ফলে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী সরকারের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।

এদিকে নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে বড় বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাই। তিনি আরও উল্লেখ করেন, এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।

ভারতের প্রধানমন্ত্রী নতুন সরকারকে আশ্বস্ত করে বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। একই সঙ্গে দুই দেশের বহুমুখী সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!