× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৪:০৬ পিএম

জামায়াতের নতুন কমিটিতে ৪ নায়েবে আমির কারা?

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৪:০৬ পিএম

জামায়াতে ইসলামী লোগো। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামী লোগো। ছবি- সংগৃহীত

৩ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই নতুন কমিটিতে ৪ জনকে নায়েবে আমিরকে ও সাত জনকে সহকারি সেক্রেটারি জেনারেল দায়িত্ব দেওয়া হয়েছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়ালি বৈঠকে নেতাদের পরামর্শে এসব কমিটি গঠন করা হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন।

কমিটির চারজন নায়েবে আমির হলেন- এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম।

সাত জন সহকারি সেক্রেটারি জেনারেল হলেন- মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যরা হলেন- এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (এমপি), মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এ টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন (এমপি), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (এমপি), অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল (এমপি), মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি), ড. মোহাম্মাদ রেজাউল করিম।

উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমানকে জামায়াতের আমির নির্বাচন করার তিন মাস পর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করল দলটি।

ভার্চুয়ালি বৈঠকে জামায়াতের আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের নির্বাচিত করেন ও তাদের শপথ পরিচালনা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!