× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:৫৮ পিএম

‘বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:৫৮ পিএম

জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়। তাই বুকে কষ্ট নিয়ে হলেও নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সরকার যদি দুর্নীতি ও অন্যায় বন্ধ করতে পারে, তাহলে পাঁচ বছরের মধ্যেই দেশ পরিপূর্ণভাবে বদলে যেতে পারে।

তিনি বলেন, সরকার যদি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তাহলে এর ক্ষতি ভোগ করবে দেশের প্রায় ১৮ কোটি মানুষ।

জামায়াত আমির বলেন, সরকারের ভালো কাজে পূর্ণ সমর্থন থাকবে। তবে কোনও অন্যায়, অপরাধ কিংবা দুর্নীতি হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে, প্রয়োজন হলে রুখে দেয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!