× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৫:৫৮ পিএম

বিএনপি থেকে পদত্যাগ করলেন কায়সার কামাল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৫:৫৮ পিএম

ব্যারিস্টার কায়সার কামাল। ছবি- সংগৃহীত

ব্যারিস্টার কায়সার কামাল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদকসহ দলের সব পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি দলীয় চেয়ারম্যানের কাছে স্বেচ্ছায় পদত্যাগপত্র পাঠান।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের স্বার্থে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ দলের সব পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

এদিকে একই দিনে স্পিকার নির্বাচিত হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগের কথা জানান হাফিজ উদ্দিন আহমদ। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার এবং কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। পরে সংসদ নেতা তারেক রহমান অধিবেশনের সভাপতিত্বের জন্য দলের জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এ প্রস্তাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সমর্থন জানান।

পরবর্তীতে সভাপতি খন্দকার মোশাররফ হোসেন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করেন। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।

Link copied!