× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৭:০৭ পিএম

ছাত্রদলের নতুন কমিটিতে সম্পাদক পদে আলোচনায় যারা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৭:০৭ পিএম

ছাত্রদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা। ছবি : রূপালী বাংলাদেশ

ছাত্রদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা। ছবি : রূপালী বাংলাদেশ

যেকোনো সময় ভেঙে দেওয়া হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। ছাত্র সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বাধীন বর্তমান কমিটির বিরুদ্ধে দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন, নিষ্ক্রিয়তা, রাজপথের নেতাদের যথাযথ মূল্যায়ন না করা, ‘মাই ম্যান’ নীতি, অছাত্র এবং ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে কমিটিতে পদায়নের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে সংগঠনটির ভেতরে আলোচনা চলছে।

সূত্রে জানা গেছে, ঈদের প্রায় দুই সপ্তাহ পর নতুন কমিটি হওয়ার সম্ভাবনা বেশি। কমিটি ভাঙার আলোচনা সামনে আসার পাশাপাশি নতুন কমিটি ঘিরে তোড়জোড় শুরু হওয়ায় সম্ভাব্য পদপ্রত্যাশীরা ব্যস্ত সময় পার করছেন। একাধিক ছাত্রনেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। তারা হলেন: কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ এবং মো. তরিকুল ইসলাম তারিক।

এর মধ্যে মমিনুল ইসলাম জিসান ও ফারুক হোসেনের নাম বিভিন্ন মহলে আলোচনার শীর্ষে রয়েছে। ছাত্র রাজনীতিতে তারা বেশ সক্রিয় এবং সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে আছেন বলে জানা গেছে।

জানা যায়, গত ৫ আগস্টের সরকার পতনের আন্দোলনে জিসান ও ফারুক সক্রিয় ভূমিকা পালন করেন। অনেকেই আন্দোলনে সরাসরি নেতৃত্ব না দিলেও এ দুই নেতার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ফারুক হোসেনকে অনেকেই ক্লিন ইমেজের ছাত্রনেতা হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়া সাধারণ সম্পাদক পদে প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভর নামও আলোচনায় রয়েছে। অনেকেই তাকে এ পদের জন্য যোগ্য মনে করছেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আরও যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন— কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান, মাসুম বিল্লাহ এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আক্তার শুভ।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য রূপালী বাংলাদেশকে বলেন, ঈদের দিন অথবা ঈদের পরের দিন বিএনপির চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের সিনিয়র নেতাদের সঙ্গে মতবিনিময় করতে পারেন। সেখান থেকেই ছাত্রদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

Link copied!