× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০২:৪৫ পিএম

৫৫ বছরেও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি : সিবগাতুল্লাহ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০২:৪৫ পিএম

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। ছবি : সংগৃহীত

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ এখনো এর প্রকৃত সুফল ভোগ করতে পারেনি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর ইসলামী ছাত্রশিবির আয়োজিত র‍্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হওয়া র‍্যালিটি পল্টন, প্রেসক্লাব ও মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে সিবগাতুল্লাহ বলেন, বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল থেকে জনগণ বঞ্চিত। তিনি দাবি করেন, বিভিন্ন সময় ক্ষমতায় আসা শাসকগোষ্ঠী জনগণের অধিকারকে সংকুচিত করেছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনে জনগণ যে সংস্কার প্রস্তাবের পক্ষে মত দিয়েছে, তা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না। গণরায় উপেক্ষা না করে জনগণের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির মতো সমস্যা বাড়ছে। এসব পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শিক্ষা খাতের উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন সিবগাতুল্লাহ। তিনি বলেন, এখনো যুগোপযোগী ও মানবিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি, ফলে তরুণ প্রজন্ম তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!