× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৪:৪৬ পিএম

আইনজীবী অধিকার পরিষদের সভাপতি এরশাদ, সম্পাদক মমিনুল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৪:৪৬ পিএম

বাঁ থেকে-  এস. এম. নুরে এরশাদ সিদ্দিকী (সভাপতি)  এবং অ্যাডভোকেট মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন (সাধারণ সম্পাদক)।  ছবি- সংগৃহীত

বাঁ থেকে- এস. এম. নুরে এরশাদ সিদ্দিকী (সভাপতি) এবং অ্যাডভোকেট মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন (সাধারণ সম্পাদক)। ছবি- সংগৃহীত

বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের ৫৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নুর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের স্বাক্ষর রয়েছে। এতে অ্যাডভোকেট এস. এম. নুরে এরশাদ সিদ্দিকীকে সভাপতি এবং অ্যাডভোকেট মোহাম্মদ মমিনুল ইসলামকে (মমিন) সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে অ্যাডভোকেট মো. খালিদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, ব্যারিস্টার এম. মহিউদ্দিন ইউসুফ, ড. শোয়েব মাহমুদ, অ্যাডভোকেট আজগারুল ইসলাম রতন, অ্যাডভোকেট মো. মাইনুল হোসেন, অ্যাডভোকেট মো. ফরিদ উদ্দিন এবং অ্যাডভোকেট মেহেদী হাসান।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. পারভেজ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. খাদেমুল ইসলাম, অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন এবং অ্যাডভোকেট মো. আরিফুল হক তায়েফ।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট শিরিন আক্তার (শেলী)কে। অঞ্চলভিত্তিক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পেয়েছেন একাধিক আইনজীবী।

এছাড়া ট্রেজারার হিসেবে অ্যাডভোকেট আহমদ ইয়ামিন সিরাজী, দপ্তর সম্পাদক হিসেবে অ্যাডভোকেট হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. সাজেদুল ইসলাম রুবেল এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান দায়িত্ব পেয়েছেন।

নারী বিষয়ক সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট নারগিস পারভীন এবং সহ-নারী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাহিদা খানম। মানবাধিকার বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন এবং সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান (হাবিব)।

এনরোলমেন্ট ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. তানজিল ইসলাম, লাইব্রেরি ও গবেষণা সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আল মাহমুদ হাসান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. জাকিরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট গৌরাঙ্গ লাল মন্ডল, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট সুবোধ চন্দ্র হাওলাদার, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আয়েশা নাজনীন, অ্যাডভোকেট মো. জিহাদ হোসেন, অ্যাডভোকেট লতিফুন্নেসা সীমা, অ্যাডভোকেট হাসিনা আক্তার, অ্যাডভোকেট মোর্শেদা নীলা, অ্যাডভোকেট হালিমা তুস সাদিয়া, অ্যাডভোকেট তানজিকা আমিন তুলি এবং অ্যাডভোকেট জিনিয়া আক্তার।

নবগঠিত কমিটির নেতারা আইনজীবীদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনকে শক্তিশালী করতে একযোগে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!